News Bangla 24 BD | ডায়েটিংয়ের কিছু ভুল ধারণা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

স্বাস্থ্য সম্পর্কে আজকাল অনেকেই সচেতন হয়ে উঠছেন৷ তাই অনেকেই ওজন কমাতে চান৷ কিন্তু দেখা যায়, ডায়েটিং সম্পর্কে কিছু ভুল ধারণা কারণে তাদের ওজন কমছে না৷ ওজন কমানোর সহজ কিছু টিপস তুলে ধরা হলো-

সকালের নাস্তায় তাড়াহুড়ো নয়!
সকালে অনেকেই তাড়াহুড়ো করে কিছু মুখে দিয়ে বের হয়ে যান৷ তা না করে ঘুম থেকে উঠেই এক চাপ হালকা চা বা কুসুম গরম পানি পান করে নিন৷ কিছুক্ষণ পরে সিরিয়াল, ডিম এবং বড় দুই কাপ চা বা কফি পান করে নিন৷ কারণ, রাতে শরীর থেকে যে তরল চলে গেছে তা ফিরিয়ে আনতেই সকালে যথেষ্ট পরিমাণ তরল পান করা প্রয়োজন৷

দুপুরের খাবার বাদ নয় কিন্তু!
দুপুরের খাবার বা এক বেলা না খেলেই ওজন কমবে –এ ধারণা অনেকেরই, যা পুরোপুরি ভুল বলে জানান বিশেষজ্ঞরা৷ সকালের নাস্তার পর চার পাঁচ ঘন্টা না খেলে বিকেলে ভীষণ খিদে পায়, তখন কেউ কেউ চকলেট বা মিষ্টি কিছু খেয়ে ফেলেন৷ তাই পরামর্শ, দুপুরে অল্প পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়াই শ্রেয়৷

রাতে চর্বিযুক্ত খাবার নয়!
ডায়েটিং করতে যেয়ে অনেকে দুপুরে না খেয়ে রাতে বেশি পরিমাণে ফ্যাটযুক্ত খাবার খেয়ে ফেলেন৷ এতে আসলে পুরো ডায়েটিংই বিফলে যায়৷ বরং যেসব ক্যালোরি রাতে সহজে বার্ন হয় অর্থাৎ ডিনারে মাছ, ডিম, সবজি, ছানা, দই ইত্যাদি প্রোটিনযুক্ত খাবারই খাওয়া উচিত বলে জানান স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট৷

যথেষ্ট হাঁটা-চলা করতে হবে
হাঁটাহাটি না করে শুধু কম খেয়ে বা একবেলা না খেয়ে ওজন কমানো কোনোভবেই সম্ভব নয়৷ রাতে খাওয়ার পর খানিক্ষণ হাঁটুন৷ এর ফলে ক্যালোরি বার্ন হবে৷ তাছাড়া হাঁটা-হাঁটি বা ব্যায়াম শুধু ওজনই কমায় না, মানুষকে খুশিও রাখে৷

যথেষ্ট ঘুম প্রয়োজন
মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় জানা গেছে, যারা রাতে কম ঘুমায় তাদের খাওয়ার রুচি বেশি হয়৷ আর তারা সাধারণত স্লিম, যারা রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমান৷ কাজেই যারা ডায়েটিং করছেন, তাদের কিন্তু যথেষ্ট ঘুমানোর কথাটাও মাথায় রাখতে হবে!

আধুনিক ডায়েটিং
একই খাবার নিয়মিত খেলে এবং তা পরিমাণে কম হলেও শরীরে খুব বেশি পরিবর্তন হয় না৷ তাই বিশেষজ্ঞরা, প্রতিদিনের একঘেয়ে খাবার থেকে বেরিয়ে এসে পুষ্টিগুণসম্পন্ন একটু ভিন্ন খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন৷ তা হতে পারে সাদা চালের পরিবর্তে কাউনের চাল বা লাল চাল কিংবা আলু, অথবা মাংসের বদলে ডিম – অনেকটা এরকম৷

এ বিভাগের অন্যান্য সংবাদ