সফলভাবে শেষ হয়েছে মুক্তামনির অপারেশন: চিকিৎসক
হাত রেখেই সফলভাবে শেষ হয়েছে মুক্তামনির অপারেশন। প্রায় দুই ঘণ্টার বেশি সময় লাগে অপারেশন শেষ করতে।
শনিবার সকাল পৌনে নয়টার দিকে মুক্তমনির অপারেশন শুরু হয়। আর শেষ হয় বেলা সোয়া ১১টার দিকে। অপারেশনের পর মুক্তমনিকে রাখা রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)তে।
অপারেশনের পর জ্ঞান ফিরেছে মুক্তামনির। অপারেশন শেষ হওয়ার পর সাংবাদিকদের ব্রিফ করেন অপারেশনে অংশ নেওয়া চিকিৎসক ও বার্ন ইউনিটের সম্মনয়ক ডা. সামন্ত লাল সেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সফলভাবেই মুক্তামনির অপারেশন শেষ হয়েছে। অপরেশনের সময়ে তার যে হাতে টিউমার হয়েছিল সেই হাত রেখেই তার অপারেশন করা হয়েছে।’ মুক্তমনির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
অপারেশনে অংশ নেওয়া চিকিৎসক ডা. আবুল কালাম বলেন, ‘এটা মুক্তামনির প্রাথমিক অপারেশন হয়েছে। তার আরো কয়েকটি অপারেশন লাগবে। অপারেশন সফল করতে ওয়ার্ড বয় থেকে অধ্যাপক পর্যন্ত সবার অবদান ছিল।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. আবুল কালাম বলেন, মুক্তামনি এখনও শঙ্কামুক্ত নয়। তার রক্তক্ষরণের সম্ভবনা রয়েছে জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘মুক্তামনিকে কমপক্ষে ছয় সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অধ্যাপক সাজ্জাদ খোন্দকার, এনেসথেসিয়া বিভাগের বেশ কয়েকজন চিকিৎসক এবং প্রধানমন্ত্রীর দপ্তর পরিচালক ডা. জুলফিকার লেলিন।

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল 