News Bangla 24 BD | আজহার-কায়সারের আপিল শুনানির তারিখ ১০ অক্টোবর - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

আজহার-কায়সারের আপিল শুনানির তারিখ ১০ অক্টোবর


যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।

আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই বেঞ্চের অপর দুই বিচারক হলেন বিচারপতি মো. সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আজহারের পক্ষে জয়নুল আবেদীন এবং কায়সারের পক্ষে এস এম শাজাহান অ্যাডভোকেড অন রেকর্ড হিসেবে ছিলেন।

অ্যাটর্নি জেনারেল দুই মামলায় আলাদা শুনানির আবেদন করলে প্রধান বিচাপরতি বলেন, ‘আপনারা অনেক সময় নিয়ে নিয়েছেন। লিখিত আর্গুমেন্ট জমা দেবেন, ‍শুনানি হবে।’ আদেশে বলা হয়, মামলার পক্ষগুলোকে ২৪ অগাস্টের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে হবে। ১০ অক্টোবর থেকে বিরতিহীনভাবে শুনানি চলবে।

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে রংপুর জেলা আলবদর বাহিনীর কমান্ডার আজহারকে মৃত্যুদণ্ড দেয়। তিনি এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন।

মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে সৈয়দ কায়সারকে ২০১৫ সলের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর তিনি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ১৯ জানুয়ারি আপিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ