News Bangla 24 BD | রাজধানীতে ১৬ কেজি সোনাসহ আটক ১ - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

রাজধানীতে ১৬ কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম (২৪) কক্সবাজার সদর উপজেলার পূর্ব বোয়ালখালি গ্রামের নূরুল আলমের ছেলে।

গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ১৬ কেজি ২৪০ গ্রাম ওজনের সোনাসহ তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, 

শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন সংবাদ ছিল যে, বিপুল পরিমাণ স্বর্ণবার নিয়ে এক ব্যক্তি শনিবার বিকালে বায়তুল মোকাররম মার্কেটে আসবে।

সে তথ্য মোতাবেক দুপুর থেকেই সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শুল্ক গোয়েন্দাদের একটি দল মার্কেটে অবস্থান করছিল। বিকালে মার্কেট প্রাঙ্গণের একটি দোকানে এই ব্যক্তি এসে উপস্থিত হলে ওই দোকানের কর্মচারীরা বাংলাদেশ জুয়েলার্স সমিতিকে (বাজুস) বিষয়টি অবহিত করে।

পরে বাজুসের প্রতিনিধিসহ শুল্ক গোয়েন্দা দল বিকাল সাড়ে ৫টায় এই ব্যক্তিকে প্রথমে শনাক্ত ও পরে আটক করে।

রবিউল একটি চামড়ার ব্যাগে করে সোনার বারগুলো নিয়ে আসেন। প্রতিটি ১১৬ গ্রাম ওজনের ১৪০টি বারের মোট ওজন ১৬ কেজি ২৪০ গ্রাম। আটক এইসোনার দাম প্রায় আট কোটি টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ