News Bangla 24 BD | প্রধান বিচারপতির সঙ্গে ওবায়দুল কাদেরের সাক্ষাৎ - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

প্রধান বিচারপতির সঙ্গে ওবায়দুল কাদেরের সাক্ষাৎ


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন। রাত আটটার দিকে প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ওবায়দুল কাদের।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় নিয়ে সরকার, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সাক্ষাতের বিষয়ে ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে একটি সূত্র জানায়, প্রধান বিচারপতি ও ওবায়দুল কাদেরের মধ্যে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। সেখানে নৈশভোজেও অংশ নেন মন্ত্রী। তাদের মধ্যে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে।

প্রধান বিচারপতি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নৈশভোজ আপাতদৃষ্টিতে সামাজিক অনুষ্ঠান মনে হলেও এটি বেশ রাজনৈতিক গুরুত্ববহ। শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতির বাসভবনে যাওয়ার আগে নৈশভোজের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তবে সুরেন্দ্র কুমার সিনহা ও ওবায়দুল কাদেরের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা কোনো সূত্র থেকে জানা যায়নি।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংক্ষুব্ধ হয়েছে। এই রায়, বিশেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থী আইনজীবীরা।
আওয়ামী লীগ মনে করছে, রায়ের পর্যবেক্ষণে রাজনীতি রয়েছে। এর পেছনে ষড়যন্ত্রও থাকতে পারে।

২ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলসংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর প্রায় এক সপ্তাহ সরকার ও আওয়ামী লীগ প্রায় নীরব ছিল। মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। এরপর থেকেই সরকারের মন্ত্রীরা প্রকাশ্যে রায় নিয়ে সমালোচনা করে বক্তব্য দেওয়া শুরু করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ