জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ধানমন্ডি ৩২ নাম্বারের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পুলিশের পাশাপাশি এই এলাকায় সাদা পোশাকেও দায়িত্ব পান করবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। শোক দিবসের অনুষ্ঠানে আসা সবাইকে আর্চওয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে।’
এ সময় তিনি অনুষ্ঠানে আসতে ইচ্ছুক ব্যক্তিদের কোনও রকম ব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু বহন না করার আহ্বান জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে কোনও ধরনের ঝুঁকি নেই। প্রতিবারের মতো আমরা কঠের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ধানমন্ডির ৩২ ও আশপাশের এলাকার প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে।’

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 