ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে যেন বিশৃঙ্খলা না হয়: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন। সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান কথা বলেন।
হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, “হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ মিলেই বাঙালি জাতি। তাই ধর্মের দোহাই দিয়ে কোনো অশুভ শক্তি যাতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। “অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয়েছেন আপন মহিমায়।”
তিনি বলেন, “সব ধর্মের মূল বাণী মানবকল্যাণ। তাই ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান এসময় উপস্থিত ছিলেন।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 