স্বপ্নটা সত্যি হতে চলেছে। ছেলেবেলার খেলারসাথীদের ফেলে যখন স্পেনে পাড়ি জমান ছোট্র নেইমার। তখনই বলে রাখেন ‘যেতে চান বহুদূর।’
এক পা দুই পা করে সান্তোস হয়ে স্পেনও জয় করেন নেইমার। খুব অল্পদিনে ফুটবলবিশ্বও চিনে নেয় তাকে। জাদুর কাঠি নিয়ে বার্সায় আসেন নেইমার।
তার যোগ দেওয়ার পর দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা শোকেসে পুরেছেন কাতালানরা।
তাইতো এমন হীরার টুকরোকে বিদায় বলতে নারাজ ছিল স্প্যানিশ ক্লাবটি। দিনের পর দিন নেইমারকে নিয়ে রশি টানাটানি কম তো হলো না। শেষমেশ রশি ছিঁড়ে ফরাসি ফেভারিট পিএসজিতেই গেলেন নেইমার। তোলা থাক সেসব কথা। আজ পেছনে ফিরে তাকানোর সময় নেইমারের নেই। আজ শুধু সামনে এগিয়ে যাওয়া। অপেক্ষায় লক্ষ-কোটি নেইমারভক্ত। উপলক্ষ একটাই, প্রিয় ফুটবলারকে নয়া জার্সিতে দেখা। মধ্যরাত পূর্ণ হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ। ফরাসি জার্সি গায়ে মাঠে নামবেন নেইমার। প্রতিপক্ষ গুইনগাম্প। কেমন হবে নেইমারের অভিষেক? সমর্থকদের মনের কোনে ঘুরে ফিরে এই প্রশ্নটা উঁকি দিচ্ছে। উত্তরের জন্য অপেক্ষা করতে হবে রাত ১টা পর্যন্ত।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 