News Bangla 24 BD | নাসির ফিরবেন? - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আজ থেকে মিরপুরে শুরু হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের চূড়ান্ত প্রস্তুতি।

সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে টাইগারদের ক্যাম্প। আজ ও কাল দু’দিন ম্যাচের পরিস্থিতিতে অনুশীলন করবেন ক্রিকেটাররা।

এ অনুশীলনের জন্য নাকি ১৭ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। একটি সূত্রে জানা গেছে, সেই তালিকায় জায়গা পেয়েছেন নাসির হোসেন।

তবে অবাক করার মত খবর, ১৭ জনের মধ্যে নেই বাংলাদেশ দলের দুই পরিচিত মুখ মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে কী দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন এবার ফিরছেন। অবশ্য টেস্ট স্কোয়াডে কারা থাকছেন সে উত্তর মিলবে আরও তিন দিন পর ১৯ আগস্ট।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ