News Bangla 24 BD | ঘুমানোর আগে বই পড়ার উপকারিতা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঘুমানোর আগে আপনি কী করেন? হয়তোবা টিভিতে রাত্রের নিউজ দেখে ঘুমান, নয়তো কিছুটা ফেসবুকিং করেন। কিন্তু বই পড়ার অভ্যাস আর এখন তেমন একটা দেখা যায় না। আপনি কী জানেন, ঘুমাতে যাবার আগে বই পড়ার রয়েছে বেশ কিছু উপকারিতা?

পৃথিবীর অধিকাংশ সফল মানুষই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বই পড়তেন। আসলে বই মানুষের জ্ঞান, চিন্তাশক্তি, বিবেচনা বোধ বৃদ্ধি করে। সেই সঙ্গে বাড়ায় মনঃসংযোগের ক্ষমতাও। এই সমস্ত মানসিক ক্ষমতা মানুষের সাফল্যের পথে বড় মূলধন হয়ে দাঁড়ায়।

জেনে নিন ঘুমের আগে বই পড়ার উপকারিতাগুলো-

ভালো ঘুম হয়:
২০০৯ সালের একটি গবেষণা থেকে জানা যায়, ঘুমানোর আগে ছয় মিনিট বই পড়লে স্ট্রেস কমে যায় ৬৮% পর্যন্ত। এতে মাথা থেকে চিন্তভাবনা দূর হয়, শরীর রিল্যাক্স হয়ে ঘুমের জন্য প্রস্তুত হয়।

মানসিক শক্তি বাড়ে:
ঘুমের আগে বই পড়ে কিছুক্ষণ কাটালে মানসিক শক্তি বাড়ে। একটি গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত বই পড়েন তাদের শব্দভান্ডার এবং সাধারণ জ্ঞান হয়ে থাকে অন্যদের চাইতে বেশি। এ কারণে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস করতে পারেন আপনিও।

ছোটখাটো অসুস্থতা সারায়:
দুশ্চিন্তা এবং বিষণ্ণতার মতো অসুস্থতাগুলোকে সারিয়ে তুলতে অবদান রাখতে পারে ঘুমের আগে কিছুটা বই পড়া। ব্রিটেনের ডাক্তারের হালকা থেকে মাঝারি বিষণ্ণতার রোগীদেরকে বই পড়ার পরামর্শ দিয়ে থাকেন। এটা উপকারী হতে পারে আপনার জন্যও।

স্ট্রেস কমায়:
ঘুমানোর আগে বই পড়লে শরীরের কর্টিসল লেভেল কমে যায়। খুব বেশি কর্টিসল শরীরে থাকলে তা স্বাস্থ্যের জন্য খারাপ। এ কারণে কর্টিসল কমাটা ভালো অবশ্যই। আর কর্টিসল কম থাকলে ঘুমটাও হবে ভালো।

এ বিভাগের অন্যান্য সংবাদ