News Bangla 24 BD | ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল


সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।

শুক্রবার রাত পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া দল।

এদিকে নিরাপত্তার অজুহাতে বার বার সফল বাতিলের পর আজ অসিদের বাংলাদেশের আসার সময় বিমানবন্দর এলাকায় সাধারণ গাড়ি ও মানুষের চলাচল সীমিত করে দেয়া হয়। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনীর সর্তক ছিল।

দীর্ঘ ১১ বছর পর আগামী ২৭ আগস্ট টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০০৬ সালে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেছিলো দু’দল। এখন পর্যন্ত দু’টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথমটি হয় অস্ট্রেলিয়ার মাটিতে। আর দ্বিতীয় অনুষ্ঠিত হয় বাংলাদেশের মাটিতে ২০০৬ সালে।

আগামী ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ