দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে এই টেস্ট সিরিজের জন্য অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের।
সর্বশেষ ২০০৬ সালের এপ্রিলে রিকি পন্টিংয়ের দল দুটি টেস্ট খেলে যাওয়ার পর আবার আসলো অস্ট্রেলিয়া।
সবকিছু ঠিকঠাক থাকলে ২২-২৪ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে বাংলাদেশের জন্য চিন্তা বাড়াতে পারেন তিন ওজি বোলার। এরা হলেন ন্যাথান লিয়ন, মিচেল সোয়েপসন এবং অ্যাস্টন অ্যাগার। এই তিনজন ছাড়াও উপমহাদেশে বল হাতে আলো ছড়ানোর রেকর্ড আছে জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ডের।
ন্যাথান লিয়ন
অস্ট্রেলিয়ায় ৩২ টেস্টে ৩৪.৩৫ গড়ে ১১৮ উইকেট এই অফ স্পিনারের। অন্যান্য দেশে ৩৫ টেস্ট খেলে ৩২.৩৪ গড়ে ১২৯ নিয়েছেন তিনি। তবে এশিয়ায় খেলা ১৫ টেস্টে ৬১ উইকেট তুলতে লিয়নের গড় বেড়ে দাঁড়িয়েছেন ৩৭.১৮।
মিচেল সোয়েপসন
এখনো কোনো টেস্ট খেলেননি এই লেগ স্পিনার। তবে বল হাতে ঝলক দেখাতে পারেন তিনি। বিশেষ করে ওজিদের ঘরোয়া টুর্নামেন্টে তার বোলিং তোপ হাড়েহাড়ে টের পেয়েছেন তারকা ব্যাটসম্যানরা।
অ্যাস্টন অ্যাগার
এশিয়ায় খেলেছেন মাত্র ২ টেস্ট। তাতে ৩৩.৫০ গড়ে ৬ উইকেট তার। দেশের মাঠে ৩৬ টেস্টে ৯৬ উইকেট পেতে গড় হয়েছে ৩৯.৬৭। অন্যান্য দেশে ৮ টেস্টে ৪৩.২৭ গড়ে নিয়েছেন বাকি ১৮ উইকেট।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 