News Bangla 24 BD | মাধবকুন্ড জলপ্রপাত পর্যটকদের জন্য কবে ফের উন্মুক্ত হবে? - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মাধবকুন্ড জলপ্রপাত পর্যটকদের জন্য কবে ফের উন্মুক্ত হবে?


মৌলভীবাজারের মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্ক দেশের সর্ববৃহৎ জলপ্রপাত। জলপ্রপাতের সৌন্দর্য্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক প্রতিদিন ভীড় জমাতেন বৃহৎ এ পিকনিক স্পটে। লোকে লোকারণ্য হয়ে যেতো পুরো এলাকা।

পর্যটকদের পদচারণায় যে এলাকাটি প্রতিদিন সরগরম থাকতো সেই এলাকাটি গত ২ মাস থেকে অনেকটা স্তব্ধ। কারণ, সাম্প্রতিক সময়ের পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে অভ্যন্তরীণ রাস্তায় ফাটল ও ধ্বস। আর এ কারণেই গত ২১ জুন থেকে বনবিভাগ এ পর্যটন কেন্দ্রটির প্রধান ফটক বন্ধ করে দেয়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারির কারণে নানা প্রতিকুলতা ডিঙিয়ে দূর-দূরান্তের পর্যটক মাধবকুন্ড এলাকায় পৌঁছে জলপ্রপাত না দেখেই ফিরে যান বাধ্য হয়েই। গত ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও মাধবকুন্ডের সৌন্দর্য্য উপভোগ থেকে বঞ্চিত হন প্রকৃতিপ্রেমীরা।

বিভাগীয় বন কর্মকর্তা এসএম মনিরুল হক গত ১০ আগস্ট ইকোপার্কের প্রধান ফটক উম্মুক্ত করার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন না করায় ক্ষোভ ও হতাশার সৃষ্টি হচ্ছে জনমনে।

সূত্র জানায়, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে মাধবকুন্ড জলপ্রপাতের অভ্যন্তরীণ রাস্তায় ফাটল ও যাতায়াতের সিঁড়ির নিচের কিছু মাটি দেবে যায়। এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন গত ২১ জুন থেকে মাধবকুন্ডের অভ্যন্তরে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয়। এরপর থেকে অনেকটা ঝিমিয়ে পড়ে দেশের অন্যতম এ পর্যটন এলাকাটি। কিন্তু ঈদুল ফিতরের আনন্দ উপভোগে হাজার হাজার পর্যটক মাধবকুন্ডে ছুটে আসলেও ভেতরে প্রবেশ করতে না পেরে অনেকে বন্ধ ফটকের সামনে সেলফি তুলেই তুষ্ট থেকেছেন।

পর্যটক ও ব্যবসায়ীদের অভিযোগ, বনবিভাগের চরম উদাসীনতায় দীর্ঘ দুই মাসেও অভ্যন্তরীণ রাস্তার মেরামত কাজ সম্পন্ন হচ্ছে না।

সঠিক উদ্যোগ ও সমন্বয়হীনতার কারণে দেশের অন্যতম পর্যটন কেন্দ্রটির নাম দেশের নানা প্রান্তের মানুষ আজ ভুলতে বসেছে। অনেকে না জেনে এখানে অনেক কষ্ট করে এসে বিফল মনোরথে ফিরে যাচ্ছেন।

ব্যবসায়ী এনাম উদ্দিন, আব্দুল হান্নান, ইমরান আহমদ, হেলাল উদ্দিন প্রমুখ জানান, রাস্তায় সামান্য ফাটল ও ধ্বসের কারণে ইকোপার্কের গেট বন্ধ করে দেওয়ার বিষয়টি তাদের বোধগম্য নয়। যখন রাস্তাঘাট পাকা ছিলো না, এর চেয়েও অনেক খারাপ অবস্থায়ও মানুষজন মাধবকুন্ডে যাতায়াত করেছে।

স্থানীয় আদিবাসী খাসিয়াপুঞ্জির মন্ত্রী ওয়ানবর এলগিরি জানান, বিভাগীয় বন কর্মকর্তা এসএম মনিরুল হক গত ১০ আগস্ট ইকোপার্কের গেট খুলে দেবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

এ বিষয়ে উপজেলা সহকারী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, রাস্তার মেরামত কাজ ও দুর্ঘটনা এড়াতে গত ২১ জুনের বিভাগীয় বন কর্মকর্তার অফিস আদেশে ইকোপার্কের প্রধান ফটক তালাবদ্ধ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা ১০ আগস্ট সেটি খুলে দেয়ার আশ্বাস দিলেও সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে আগামী ঈদুল আজহার আগে মাধবকুন্ড ইকোপার্ক পর্যটকদের জন্য খুলে দেয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ