আজ দুপুর ২টায় হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে চূড়ান্ত স্কোয়াড জানাবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
কাকে রেখে কাকে বাদ দিবেন নির্বাচকরা? এরইমধ্যে স্কোয়াড নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন।
বাতাসে ভাসছে বিবেচনায় নেই মুমিনুল ও মাহমুদুল্লাহ। তবে ভেতরের খবর, প্রথম টেস্টের জন্য ১৪ জনের দলে থাকছেন নাসির হোসেন।
সর্বশেষ ২০১৫ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন নাসির। মাঝে প্রায় দুই বছর কেটে গেছে, গায়ে উঠেনি সাদা জার্সি। শেষমেশ দলে ফিরছেন। ১৪ জনের দলে ৩ জন পেসার, ৩ জন স্পেশালিষ্ট স্পিনার থাকবেন। আর মুশফিকের ব্যাকআপ হিসেব রাখা হবে একজন উইকেট কিপার।
সম্ভাব্য দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক সৈকত, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম এবং তাসকিন আহমেদ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 