উইকেটকে বড় চ্যালেঞ্জ মানছেন হ্যান্ডসকম্ব
উপমহাদেশের উইকেটে খেলাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব।
আজ রোববার দুপুরে মিরপুরে প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে হ্যান্ডসকম্বের ভাষ্য, ‘উপমহাদেশের উইকেট আমাদের মতো না। তাই এখানে খেলাটা বেশ চ্যালেঞ্জিং।’
পাশাপাশি এখানে খেলাকে উপভোগ্য হবে বলেও মনে করেন হ্যান্ডসকম্ব। তিনি বলেন, ‘এখানে কন্ডিশনটা আলাদা। তবুও আমরা আশা করছি, ম্যাচটা বেশ উপভোগ্য হবে। অস্ট্রেলিয়ায় আমরা প্রস্তুতিটা বেশ ভালো করেছি। সেই প্রস্তুতিটা এখানে বেশ কাজে লাগবে বলেই আশা করছি।
হ্যান্ডসকম্ব আরো বলেন, এরপরই আমাদের ভারতের সঙ্গে খেলা। ফলে উপমহাদেশের কন্ডিশন বোঝার জন্য এই সিরিজ আমাদের খুব কাজে দিবে। এই সিরিজের অভিজ্ঞতা আমরা ভারতে কাজে লাগাতে পারব।
অস্ট্রেলিয়ার হয়ে আটটি টেস্ট খেলেছেন হ্যান্ডসকম্ব। ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫৯৭ রান করেন তিনি। গড় -৫৪.২৭।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 