শেষমেশ প্রস্তুতি ম্যাচ বাদই দিয়ে দিল অস্ট্রেলিয়া
দুই দিন আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল স্মিথ বাহিনী ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারে। বিসিবিও চেষ্টা চালিয়ে যাচ্ছিল ম্যাচটি মাঠে গড়ানোর। গতকাল (রোববার) বোর্ড সিইও নিজাম উদ্দিন চৌধুরী এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া জানান সোমবার জানা যাবে অস্ট্রেলিয়া খেলবে কি না?
আজ সকালে ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনে যান অজি অধিনায়ক স্মিথ, কোচ ড্যারেন লেহম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলসহ ছয় সদস্যে একটি দল। তারা মাঠের বিভিন্ন স্থান দেখে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে আসার সময় ফতুল্লার কিউরেটরকে ধন্যবাদ দিয়ে শন ক্যরল বলেন, কয়েকদিন ধরে আপনারা ‘অনেক পরিশ্রম করেছেন। আমরা কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব।’
এরপর ফতুল্লা থেকে শেরে বাংলা স্টেডিয়ামে আসেন স্মিথ-লেহম্যানরা। মিরপুরে এসে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় প্রস্তুতি ম্যাচ খেলবে না।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম খবরটি নিশ্চিত করে বলেন ‘প্রস্তুতি ম্যাচ খেলতে চাচ্ছে না ওজিরা। তারা প্রস্তুতির চেয়ে ওই দুই দিন অনুশীলন করাকেই গুরুত্ব দিচ্ছেন।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 