বিশ্বকাপে চমক দেখাতে টুপির আদলে স্টেডিয়াম বানাচ্ছে কাতার
ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার। তাই ২০২২ সালের বিশ্বকাপে চমক দেখাতে চায় দেশটি। সে লক্ষ্যেই টুপির আদলে নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ করছে কাতার।
তবে জানা গেছে, আর ১০টি সাধারণ স্টেডিয়ামের মতো দেখতে হবে না এটি। আরবের নাগরিকদের ঐতিহ্যবাহী হাতে বোনা টুপি ‘গাহফিয়া’র আদলে তৈরি করা হচ্ছে স্টেডিয়ামটি।
কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হাসান আল-থাওয়াহাদি জানিয়েছেন, সৌদি জোটের অবরোধের মধ্যেই বিশ্বকাপ ফুটবল আয়োজনের সব ধরনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা। অবরোধের কারণে স্থলপথে কোনো পণ্য আমদানি করতে না পারলেও সমুদ্র ও আকাশপথে ইরান, তুরস্ক ও ওমানের কাছ থেকে খাদ্য এবং বিশ্বকাপের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করছে কাতার। এই বিশ্বকাপ আয়োজনকেই বিশ্বব্যাপী নিজেদের পরিচিত করার কৌশল হিসেবে গ্রহণ করেছে দেশটি।
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, টুপির আদলে দোহার আল থুমামা স্টেডিয়ামটির নকশা করেছেন একজন কাতারি স্থাপত্যকার। ঐতিহ্যবাহী টুপি ‘গাহফিয়া’র আকৃতির এই বিশ্বকাপের একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। মোট ৪০ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।
হাসান আল-থাওয়াহাদি বলেন, এই নকশা আরব ও মুসলিমদের ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে তুলে ধরা হবে। মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ আয়োজনের জন্য শ্রদ্ধাও জানানো হবে এই নকশার মধ্য দিয়ে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 