News Bangla 24 BD | ‘পদত্যাগ করুন, নইলে আন্দোলন’ - News Bangla 24 BD
News Head
 উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

সংবিধানের ষোড়শ সংশোধনের রায় বাতিলের ইস্যু ধরে প্রধান বিচারপতি এস কে সিনহাকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। সেই সাথে আগামী দুই দিনের মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামীতে তার অপসারণের দাবিতে এক দফা আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে একথা জানান তারা।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনতে সংবিধানে আনা ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে তার প্রতিবাদ করে আসছে ক্ষমতাসীনরা।

কর্মসূচিতে ফজলে নূর বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যে অপ্রাসঙ্গিক, অসাংবিধানিক মন্তব্য করেছেন, এ মন্তব্যের মাধ্যমে তিনি আামাদের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। তিনি সংসদকে হেয় করেছেন। তিনি মহিলা সংসদ সদস্যের বিষয়ে কটূক্তি করে নারীদের হেয় করেছেন। তাদের হেয় করে গোটা নারী সমাজকে হেয় করেছেন। সর্বোপরি তিনি তার রায়ে উল্লেখ করেছেন তিনি নাকি কারও সার্ভেন্ট না। তিনি প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা না। তিনি নিজেই মাস্টার। আমরা তার নিন্দা জানাই।

রায়ের প্রতিবাদের প্রতিক্রিয়ায় পাকিস্তানের উদাহরণ টেনে প্রধান বিচারপতি কার্যত প্রধানমন্ত্রীকে ‘চোখ রাঙিয়েছেন’ বলে দাবি করেন সংসদ সদস্য ফজলে নূর। ‌‘তিনি প্রধান বিচারপতির আসনে এজলাসে বসা অবস্থায় প্রধানমন্ত্রীকে চোখ রাঙানির মাধ্যমে বক্তব্য দিয়েছেন। পাকিস্তানের মতো প্রধানমন্ত্রীকে না কি তিনি পদ থেকে সরিয়ে দিতে পারেন। প্রধান বিচারপতি এজলাসে বসে প্রধানমন্ত্রীকে এই রকম হুমকি দেওয়া নজিরবিহীন। এটা শপথ ভঙ্গের শামিল। সুতরাং আগামী ২৪ তারিখের মধ্যে এই রায়ের প্রসাঙ্গিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক বক্তব্য প্রত্যাহারসহ সম্পূর্ণ রায় বাতিল করে অচিরেই পদত্যাগ করবেন। অন্যত্থায় আগামী অক্টোবর থেকে এক দফা আন্দোলনের মাধ্যমে তাকে অপসারণের আন্দোলনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।

মানববন্ধনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন এমপি, সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, লায়েকুজ্জামান মোল্লা, সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সানজিদা খানম এমপি, আজহার উল্লাহ ভুইয়া, রবিউল আলম বুদু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ