News Bangla 24 BD | 'নায়করাজ রাজ্জাক বাংলাদেশের উত্তম কুমার' - News Bangla 24 BD
News Head
 উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

‘নায়করাজ রাজ্জাক বাংলাদেশের উত্তম কুমার’


কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে বাংলাদেশের উত্তম কুমার হিসেবে আখ্যায়িত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নায়করাজ রাজ্জাকের মরদেহে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, ‘পাঁচ দশক ধরে চলচ্চিত্রে অবদান রেখেছেন রাজ্জাক। সর্বস্তরের মানুষের কাছেই তিনি সমানভাবে জনপ্রিয়। আমার ব্যক্তিগত উপলব্ধি, তিনি এই বাংলার উত্তম কুমার।’

এর আগে, দুপুর ১২টা ২২ মিনিটে নায়করাজ রাজ্জাকের মরদেহ সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধার জন্য নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী মঞ্চে রাজ্জাকের মরদেহ রাখার পর চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পুষ্পস্তবক দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

ওবায়দুল কাদের ছাড়াও সিনিয়র আওয়ামী লীগ নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আসেন নায়করাজকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান রাজ্জাক। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এ বিভাগের অন্যান্য সংবাদ