নগরীতে এবার ছোট বড় মিলে ৩৬৮টি ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে। বড় ঈদ জামাত ৩৭টি। বড় জামাতগুলোতে নিরাপত্তা দেবে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের এসব তথ্য জানান নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।
পুলিশ কমিশনার বলেন, সব মিলিয়ে সাদা পোশাকে ও পোশাকি ৬০০ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। বাকি ৩৩১ টি ঈদ জামাতে পুলিশের মোবাইল ও পেট্রল টিম নিরাপত্তা দেবে।
তিনি আরো জানান, জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদ, এম এ আজিজ স্টেডিয়াম, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও প্যারড ময়দানসহ প্রায় ৩৭টি বড় ঈদ জামাতে নগর পুলিশ কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা দেবে। বাকি ৩৩১টি ঈদ জামাতে থানা ও ফাঁড়ির মোবাইল ও পেট্রল টহলের দায়িত্বে থাকা সদস্যরা নিরাপত্তা দেবেন।

বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান 