‘যাদের টাকা আছে তারা মেসিকে কিনবে’
‘আমি জানি না। এমন কেউ থাকতে পারে, যাদের টাকা আছে এবং সেটা খরচ করতে চায়। তারা কিনবে মেসিকে।’
মেসির বাই-আউট ক্লজ ৩০ কোটি ইউরো। এই বিশাল অর্থ দিয়ে মেসিকে কেউ কিনতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে একথা বলেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
গত মাসে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কাগজে সই করেননি মেসি। এমন সময়ক্ষেপণের কারণে মেসিকে নিয়ে চলছে নানা কানাঘুষা। নতুন চুক্তি হলে ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার।
বার্সেলোনার সঙ্গে এখনও নতুন চুক্তি না হওয়ায় ৩০ বছর বয়সী মেসিকে নিয়ে সংবাদ মাধ্যমেও গুঞ্জন আছে। অনেকের ধারণা, গার্দিওলার সিটির সঙ্গে যোগাযোগ আছে আর্জেন্টিনার তারকা এই খেলোয়াড়ের।
উল্লেখ্য, সম্প্রতি রেকর্ড ২২২ মিলিয়ন ডলার বাই-আউট ক্লজে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 