News Bangla 24 BD | নেইমারের বিরুদ্ধে মামলা করেছে বার্সেলোনা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নেইমারের বিরুদ্ধে মামলা করেছে বার্সেলোনা


ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বিরুদ্ধে মামলা করেছে তার সাবেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মামলায় ব্রাজিলীয় এই পিএসজি তারকার কাছে ৮.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮১ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়েছে ক্লাবটি।

সাবেক ক্লাবের বিপক্ষে নেইমারের অভিযোগ আর তার বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে নানা সমালোচনার বিষয়ই এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচনার বিষয়।
এদিকে ফুটবলার ও সাবেক ক্লাবের মধ্যে কথার খেলা চলতে থাকলেও হঠাৎ করেই নেইমারের বিরুদ্ধে মামলা করে বসেছে বার্সা।

২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে পিএসজিতে চলে আসা ব্রাজিলিয়ানের বিরুদ্ধে ক্লাবটির পক্ষ থেকে চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে। সঙ্গে চাওয়া হয়েছে নবায়নের জন্য দেয়া বোনাসের অর্থ।

গত ডিসেম্বরে বার্সার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করে নেইমার। চুক্তির সময় স্প্যানিশ ক্লাবটি ৮.৫ মিলিয়ন ইউরো বোনাস হিসেবে দিয়েছিল নেইমারকে। কিন্তু চলতি মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ায় নেইমারকে দেয়া নবায়ন বোনাসের অর্থ ফেরত চেয়েছে বার্সেলোনা। একই সঙ্গে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৮৫ লাখ ইউরো ও দেরিতে দেয়ার জন্য ১০ শতাংশ বাড়তি অর্থ দাবি করেছে দলটি।

পিএসজির হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন নেইমার। এরপর রবিবার রাতে নতুন ক্লাবের ঘরের মাঠেও জোড়া গোল করে জাদুকরী ফুটবলে দর্শকদের মুগ্ধ করেছেন সাবেক এই বার্সা সুপারস্টার।

এ বিভাগের অন্যান্য সংবাদ