News Bangla 24 BD | নোয়াখালীতে বন্দুকযুদ্ধে ‘যুবদল নেতা’ নিহত - News Bangla 24 BD
News Head
 উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

নোয়াখালীতে বন্দুকযুদ্ধে ‘যুবদল নেতা’ নিহত


নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলম নামে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আমনুল্লাপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

নিহত ব্যক্তির বাবার নাম আবুল কাসেম। বাড়ি আমনুল্লাপুরের পার্শ্ববর্তী আলাইয়াপুর ইউনিয়নের ভীপপুর গ্রামে।

আলাইয়াপুর বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন মানিক বলেন, নিহত আলম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ পরিচয়ে তাঁকে উঠিয়ে নেওয়া হয়েছিল।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, আলমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে ১০টি মামলা আছে। গত মঙ্গলবার ভোরে তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে গতকাল রাতে অভিযানে যায় পুলিশ। আগে থেকে ওত পেতে থাকা আলমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে সহযোগীদের গুলিতে আলম ঘটনাস্থলেই নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ