গাবতলী গরুর হাটে এবারে ‘সুলতান’ চমক
কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশ থেকে রাজধানীতে আসতে শুরু করেছে নানান রকম গরু। কোনোটি ইন্ডিয়ান গরু, কোনোটি দেশি গরু, কোনোটি আবার হাইব্রিড গরু।
গাবতলী গরু হাটে নানান ধরনের গরু ও গরু ব্যবসায়ীদের ভিড় বাড়লেও ক্রেতা না থাকায় গরু বিক্রি জমে উঠেনি। তবে নানা রকম গরুর ভিড়ে চমক সৃষ্টি করেছে কুষ্টিয়া থেকে আনা ‘সুলতান’ নামক বৃহৎ গরুটি। ১৬ মন ওজনের গরুটির দাম হাকিয়েছেন সাত লাখ টাকা।
সুলতানের মালিক মেহেরপুর গাংনী উপজেলার পশু চিকিৎসক গিয়াস উদ্দিন। তিনি জানান, দুই একজন ক্রেতা চার লাখ টাকা পর্যন্ত ‘সুলতান’ এর দাম বলছে। তবে ছয় লাখ হলে তিনি সুলতানকে বেঁচে দিবেন।
ঢাকা উত্তরের হাটসমূহ বসবে-
ডিএনসিসি এলাকার হাটগুলোর মধ্যে রয়েছে- গাবতলী পশুর হাট (স্থায়ী), উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ম গোলচত্বরসংলগ্ন খালি জায়গা, ভাটারা (সাঈদ নগর) পশুর হাট, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের (আফতাব নগর) পূর্বাংশের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলা বুদ্ধিজীবী সড়কসংলগ্ন পুলিশ লাইনের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মিরপুর ডিওএইচএসসংলগ্ন সেতু প্রোপার্টিজসংলগ্ন ফাঁকা জায়গা, খিলক্ষেত ৩০০ ফুট সড়ক ও দক্ষিণ পার্শ্বের বসুন্ধরার প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, আশিয়ান সিটি হাউজিং পশুর হাট।
ঢাকা দক্ষিণের হাট বসবে-
খিলগাঁও মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রীসংঘের মাঠ, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, ঝিগাতলার হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন খালি জায়গা, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, পুরান ঢাকার ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্বশান ঘাটসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্নখালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ ও সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন ধোলাইখাল ট্রাক টার্মিনাল ও সংলগ্ন খালি জায়গা।

বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান 