কেউ যেন না খেয়ে কষ্ট না পায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আবহাওয়ার পূর্বাভাসে আগাম বন্যার খবর সরকার জেনেছে। খাদ্যের অভাব যাতে না হয়, এ জন্য আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, সেটাই সরকারের লক্ষ্য।
আজ শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের পর দুর্গত মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।’ বন্যাদুর্গতদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জানবেন, সব সময় আপনাদের পাশে আছি।’
শেখ হাসিনা বলেন, বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেগুলো মেরামতের ব্যবস্থা করছেন। শিগগিরই বন্যাদুর্গত এলাকায় রাস্তাঘাট ঠিক করা হবে বলে তিনি জানান।
বন্যায় যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। যেসব শিক্ষার্থীর বইখাতা নষ্ট হয়েছে, তাদের আবার নতুন বইখাতা বিতরণ করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশের প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারে, তারা এ দেশের কল্যাণ করতে পারে না। ধ্বংস করতে পারে। তিনি বলেন, ‘গতবারের নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে। তারা গাইবান্ধা ও গোবিন্দগঞ্জে তাণ্ডব চালিয়েছে। এমপি লিটনকে হত্যা করেছে। আমরা রাস্তা বানাই, তারা নষ্ট করে।’
এর আগে, শেখ হাসিনা গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলীয় বন্যা দুর্গত দুটি জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান 