চলনবিলে ২০ টি শিয়াল পিটিয়ে মারল গ্রামবাসী
নাটোরের চলনবিল অধ্যুষিত এলাকায় বন্যায় শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় ২০ টি পিটিয়ে হত্যা করছে গ্রামবাসীরা।
আশ্রয় স্থল ডুবে যাওয়ায় স্থল লোকালয়ে বিচরন করাই এবং সাধারন মানুষের হাঁস, মুরগি গৃহপালিত প্রাণী খেয়ে ফেলার ক্ষোভে পিটিয়ে হত্যা করা হয়েছে শিয়ালগুলোকে।
জানা গেছে, চলতি সপ্তাহেই প্রাই অর্ধ শতাধিক শিয়াল পিটিয়ে হত্যা করেছে চলনবিল এলাকার ভুক্তভোগী গ্রামবাসীরা। বৃহস্পতিবার ইটালী ও ডাহিয়া ইউনিয়নের শিয়াল হত্যার ছবি যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে আলোচনা সমালোচনার ঝড় চলছে। তবে প্রাণী অধিদপ্তর থেকে বন্য প্রাণী সংরক্ষনের তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে শ্রিখোল গ্রামেই প্রায় ২০ টি শিয়াল হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষন ফোরামের সভাপতি এমরান আলী রানা ও সাধারন সম্পাদক রাজু আহম্মেদ বন্য প্রাণী হত্যা বন্ধে এবং সংরক্ষনের জন্য প্রাণী অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. গৌরাঙ্গ তালুকদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীরা বন্যপ্রাণী বিশেষ করে বন্যাদুর্গত এলাকার শেয়ালগুলো সংরক্ষন করে সংরক্ষিত এলাকায় পাঠানোর জোর দাবি করেন।

বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান 