ঈদে যেকোনো মূল্যে রাস্তা সচল রাখা হবে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যেকোনো মূল্যে রাস্তা সচল রাখা হবে। সে লক্ষ্যে ৭০ শতাংশ রাস্তা সচল করা হয়েছে, ঈদযাত্রা পুরোপুরি শুরু হওয়ার আগেই রাস্তাগুলো পুরোপুরি সচল করা হবে। সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন ও আমি নিজে সার্বক্ষণিক সড়কে থাকব।
শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, টোল প্লাজায় ৬টি বুথের পরিবর্তে এখন ৮টি বুথ করা হয়েছে। এর মধ্যে চারটিতে যাতায়াত করবে ট্রাক লরি ও কাভার্ড ভ্যান। এছাড়া ঈদের তিনদিন মহাসড়কে কোনো কাভার্ড ভ্যান চলবে না বলেও তিনি জানান।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা আছে। আমাদের কথা বলার অবস্থা আছে কিন্তু বিএনপির নেই। দেশে যে উন্নয়ন আমরা করেছি, বিএনপি স্বপ্নেও তা ভাবতে পারবে না। উন্নয়নের ধারাবাহিকতায় নোয়াখালী খাল, ক্লোজার, বামনী নদীসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্প, ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন শেখ হাসিনা সরকারে আছে বলে সম্ভব হয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, সোনাপুর- জোরালগঞ্জ সড়ক, বসুরহাট-দাগনভূঁঞা সড়কের কাজ শেষ হয়েছে। এ উন্নয়নের ফলে এলাকায় অনেক বেকার সমস্যা সমাধান ও অর্থনৈতিক উন্নয়ন হবে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি ভোট চাওয়ার মত কোনো কাজ করেনি। বিএনপি ইস্যু খুঁজছে, বিএনপি সুপ্রিম কোর্টের রায় নিয়ে বাড়াবাড়ি করছে। তাদের উদ্দেশ্য এটাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করা।
এসময় নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট পৌরসভা মেয়র উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সুন্দলপুর ইউপির চেয়ারম্যান ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওলিউদ্দিন মেম্বার, সহ-সভাপতি শামসুদ্দিন সাকলাইন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন, কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী দফতর সম্পাদক মো. ওয়াজিউল্লা ভূঁইয়াসহ সব ইউনিয়নের চেয়ারম্যান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান 