News Bangla 24 BD | ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট - News Bangla 24 BD
News Head
 শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট


ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। রোববার ভোর পাঁচটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় যানজট চলছে। আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শনিবার রাতে যানজট হয়। আজ সকালেও যানজটে আটকা পড়ে রয়েছে অসংখ্য যানবাহন।

ঢাকা থেকে কুমিল্লাগামী সবজিবোঝাই পিকআপের চালক রাসেল মিয়া বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটায় সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় যানজটে আটকা পড়ে মেঘনা সেতু পর্যন্ত ১০ মিনিটের পথ পার হতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের সার্জেন্ট আলমগীর হোসেন বলেন, ‘রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে ভারী যানবাহন সড়কের বিভিন্ন স্থানে আটকা ছিল। সে কারণেই সকালে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় এসে জট সৃষ্টি হয়। আশা করছি, আধা ঘণ্টার মধ্যে মহাসড়ক যানজটমুক্ত হবে।’

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাকচালক নূর হোসেন ও ইলিয়াছ মিয়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে আছেন তারা। জানালেন, কয়েক দিনের যানজটের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে হাইওয়ে ও থানা-পুলিশ ঝিমিয়ে পড়েছে। এ জন্য পুনরায় যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃষ্টির কারণে গতকাল রাতে যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। আজ ভোরে যানজট কমতে শুরু করে। সকাল আটটার দিকে মহাসড়কের দেওহাটা থেকে কুর্ণী পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় কোনো যানজট ছিল না। তবে সাড়ে আটটার পর আবার জটের সৃষ্টি হয়েছে। সকাল নয়টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাসে গিয়ে টাঙ্গাইলগামী যান চললেও ঢাকাগামী যান থেমে থাকতে দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ