ফের পেছাল হলি আর্টিজান হামলার প্রতিবেদন
আবারো পিছিয়েছে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। আগামী ১০ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন নতুন এই তারিখ ধার্য করেন।
আজ এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ূন কবির তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তারা হলেন – নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, নব্য জেএমবির মিজানুর রহমান ওরফে বড় মিজান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান ওরফে রিগ্যান ও সোহেল মাহফুজ।
গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা চালায় নব্য জেএমবি। এতে দেশি বিদেশিসহ মোট ২২ জন নিহত হয়। এর মধ্যে ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ২ জুলাই কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় পুলিশ গুলশান থানায় মামলা দায়ের করে।

বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান 