দীর্ঘ ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলতে নামা বাংলাদেশের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। এরপর লড়াই শুরু করেন ৫০তম ম্যাচের মাইলফলক খেলতে নামা তামিম-সাকিব।
৫০তম টেস্টে অর্ধশতক তুলে নিয়েছেন সাকিব। লাঞ্চে গিয়েছিলেন ৪৮ রান নিয়ে। লাঞ্চের পর প্রথম ওভারেই সাকিব আল হাসান ছুঁয়ে ফেললেন হাফ সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে ২২তম, তবে একটা জায়গায় প্রথম। বাংলাদেশের হয়ে পঞ্চাশতম টেস্টে পঞ্চাশ স্পর্শ করলেন তিনিই প্রথম।
বর্তমানে সাকিব ৫০ রানে অপরাজিত আছেন। তিনি ৭টি বাউন্ডারি হাকিয়েছেন। অপরপ্রান্তে তামিম ৩৬ রানে অপরাজিত আছেন। তামিম সাকিব জুটি ইতোমধ্যেই ৯৩ রান যোগ করেছেন। দলের স্কোর বর্তমানে ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান।
উল্লেখ্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই ভরসার নাম। তারা দুজনেই তাদের ক্যারিয়ারের ৫০ তম টেস্ট খেলতে চলেছেন। এর আগে মাত্র তিনজন বাংলাদেশি ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 