News Bangla 24 BD | রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে নিহত ১ - News Bangla 24 BD
News Head
 যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে নিহত ১


অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে তিনদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে গতকাল শনিবার দিবাগত রাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

রাজধানীর নিউমার্কেটের সায়েন্সল্যাব এলাকায় অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়েছিলেন ওই ব্যক্তি। পুলিশ তার লাশ বেওয়ারিশ হিসেবে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিউমার্কেট থানার ‌এসআই আনাস বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার সময়ে সায়েন্সল্যাব এলাকায় বাহন পরিবহন নামের একটি বাস থেকে অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আলমগীর হোসেন ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার সময়ে তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ