News Bangla 24 BD | শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ১০ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে - News Bangla 24 BD
News Head
 যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ১০ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরন) নথি হাইকোর্টে এসে পৌঁছেছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ থেকে এই নথি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে এসে পৌঁছায়। পরে সেখান থেকে নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হয়।
ডেথ রেফারেন্সের নথিতে হত্যাচেষ্টা মামলার রায়, কেস ডকেটসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সংযুক্ত রয়েছে।
এ প্রসঙ্গে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বলেন, ডেথ রেফারেন্সের নথি পেয়েছি। এখন অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুতের জন্য প্রধান বিচারপতির কাছে নথি উপস্থাপন করা হতে পারে। প্রধান বিচারপতির অনুমোদন পেলেই এই মামলার পেপারবুক প্রস্তুতের জন্য বিজি প্রেসে পাঠানো হবে।
গত ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ১০ জঙ্গিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়। এ ছাড়া একজনকে যাবজ্জীবন ও তিনজনকে ১৪ বছর করে দণ্ড দেয় আদালত। একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালত নয় জঙ্গিকে ২০ বছর করেও দণ্ড দিয়েছে।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বিস্ফোরক বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ওই শক্তিশারী বোমার বিস্ফোরণ হলে এক কিলোমিটার ব্যাসার্ধ এলাকা ক্ষতিগ্রস্থ হতো। এতে হতাহত হত শতশত মানুষ। এ ঘটনায় জড়িত আসামি মুফতি হান্নানসহ চারজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনাকারীদেরও একজন ছিলেন মুফতি হান্নান।
এ বিভাগের অন্যান্য সংবাদ