News Bangla 24 BD | বিভিন্ন জটিলতায় হজে যেতে পারছেন না ৩৯৭ জন - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

বিভিন্ন জটিলতায় হজে যেতে পারছেন না ৩৯৭ জন


এবার হজ এজেন্সিগুলোর গাফিলতিতে ৩৯৭ জন এবার হজে যেতে পারছেন না। ভিসা না হওয়াসহ বিভিন্ন জটিলতায় তারা হজে যেতে পারছেন না।সোমবার সচিবালয়ে হজযাত্রী পরিবহন কার্যক্রমের সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘এবার এক লাখ ২৭ হাজার ৫০০ জন হজযাত্রী পাঠানোর কথা ছিল, সেখানে সরকারিভাবে যাওয়ার কথা ছিল ৪ হাজার ২০০, এজেন্সিরা পাঠাবে এক লাখ ২২ হাজার, আর ডেলিগেট যাবে এক হাজার ২৫০ জন। চুক্তি অনুযায়ী ৫০ ভাগ পাঠাবে সৌদিয়া এয়ারলাইন্স আর বাকি ৫০ ভাগ পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই হিসেবে বিমান ও সৌদিয়ার ৬৩ হাজার ১২৫ জন করে হজযাত্রী বহনের কথা। তবে বিমানের গভর্নমেন্ট ডেলিগেট এক হাজার ২৫০ জন যুক্ত ছিল।’

মন্ত্রী বলেন, ‘বিমান ৬৪ হাজার ৮৭৩ জন যাত্রী বহন করেছে। সৌদিয়া ৬২ হাজার ২৩০ জন যাত্রী পরিবহন করেছে, যেখানে তাদের ৬৩ হাজার ১২৫ জন পাঠানোর কথা ছিল। বিমান ও সৌদি মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১০৩ জন হজযাত্রী পাঠিয়েছে।৩৯৭ জন রয়েছেন যাদের সবারই ভিসা হয়নি, কিংবা তারা পাসপোর্ট করেনি বা টিকেট করেনি, তারা রয়ে গেছেন, তারা আমাদের হিসাবের মধ্যে আসেনি।’

রাশেদ খান মেনন বলেন, শেষ পর্যন্ত আমাদের হজ এজেন্সি ধরে আনতে র‌্যাব ইউজ করতে হয়েছে। তাদের ধরে আনা হয়েছে টাকা আদায়ের জন্য। এবার আমরা চিহ্নিত করতে যাচ্ছি, যেসব হজ এজেন্ট, যারা এই ধরনের প্রতারণা করেছে, তাদের লাইসেন্স বাতিলের বিষয়ে। এটা মূলত ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। যে সব ট্রাভেল এজেন্ট টিকেট নিয়ে যাত্রী দেননি তাদের লাইসেন্স বাতিল করার পদক্ষেপ গ্রহণ করব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ