News Bangla 24 BD | ঈদের দিন বৃষ্টি হতে পারে - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

আসন্ন ঈদুল আজহার দিন (২ সেপ্টেম্বর) বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মৌসুমী বায়ুর প্রভাবে ঈদের দিন সকালে অথবা বিকেলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ রহুল কুদ্দুস আজ সকালে বলেন, বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এই মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ১ ও ২ সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন সকালে/বিকেলে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে । এছাড়া অন্যান্য জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এছাড়া মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। লঘুচাপটি বর্তমানে গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে।

এছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ বিভাগের অন্যান্য সংবাদ