চতুর্থ ওয়ানডেতে অধিনায়ক মালিঙ্গা
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে লঙ্কান ক্রিকেট। ভারতের বিপক্ষে টেস্টের পরও ওয়ানডেতে বাজে পারফরম্যান্স দলটির। ইতিমধ্যেই সফরকারী ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ খুঁইয়ে বসেছে তারা।
এমন বাজে পারফরম্যান্সের সঙ্গে খেলোয়াড়দের ইনজুরি আর নিষেধাজ্ঞায় আরও বেহাল দশা স্বাগতিকদের। স্লো ওভার রেটের অপরাধে নিষিদ্ধ হয়েছেন নিয়মিত অধিনায়ক উপুল থারাঙ্গা। তার জায়গায় ভারপ্রাপ্ত হয়েছিলেন চামারা কাপুগেদেরা। অথচ সেই কাপুগেদেরাও ছিটকে গেছেন পিঠের ইনজুরি নিয়ে। তাই এবার বিপদে দলের হাল ধরার দায়িত্ব পেলেন পেসার লাসিথ মালিঙ্গা। আজ ভারতের বিপক্ষ চতুর্থ ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন এ পেসার।
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন মালিঙ্গা।তবে ওয়ানডেতে এই প্রথমবারের অধিনায়কের ভার সামলাতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
শ্রীলঙ্কা দলের ইনজুরিগ্রস্ত খেলায়াড়দের তালিকাটা বেশ দীর্ঘ। ইতিমধ্যেই চোটের কারণে ছিটকে গেছেন দানুশকা গুনাথিলাকা, দিনেশ চান্ডিমাল। তাদের বদলি হিসেবে ধনঞ্জয় ডি সিলভা ও দিলশান মুনাবিরাকে নিয়েছে লঙ্কান নির্বাচকরা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 