যানজটমুক্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ কোনো যানজট দেখা যায়নি কুমিল্লা ও মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। কোনো দুর্ভোগ ছাড়াই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা।
ঢাকা-গৌরীপুর সড়কে চলাচলকারী বিআরটিসির বাসের চালক মিজানুর রহমান বলেন, আজ সকাল ছয়টায় গুলিস্থান থেকে রওনা হয়ে সকাল সাড়ে সাতটায় দাউদকান্দির বলদাখালে পৌঁছান তিনি। পথে কোনো যানজট পাননি।
ঈদকে সামনে রেখে আজ সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি পরিদর্শন করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ এক এম শহীদুল হকের আসার কথা রয়েছে।
আইজিপি আসবেন বলে মহাসড়কে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। গতকাল বুধবার রাত ১২টা থেকে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী 