News Bangla 24 BD | 'মিরপুরের বাসাটিতে প্রচুর বিস্ফোরক ও কেমিক্যাল রয়েছে' - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

‘মিরপুরের বাসাটিতে প্রচুর বিস্ফোরক ও কেমিক্যাল রয়েছে’


জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা মিরপুরের মাজার রোডের বাসাটিতে প্রচুর বিস্ফোরক ও কেমিক্যাল রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

র‌্যাবের মহাপরিচালক বলেন, আমরা ধারণা করছি ওই বাসায় জঙ্গি সদস্যরা অবস্থান করছে। সেখানে প্রচুর বিস্ফোরক ও কেমিক্যাল রয়েছে। ওই বাসার মোট ২৪টি ফ্লাটের মধ্যে ২৩টির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি বলেন, অবস্থানকারী জঙ্গি সদস্যের নাম ‘আবদুল্লা’। সাথে তার স্ত্রী সন্তানসহ মোট সাতজন সদস্য রয়েছে। তাদেরকে আত্মসমর্পণের জন্য আমরা আহ্বান জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সাড়া দেয়নি। আমরা অপেক্ষা করছি। ভেতরে বিস্ফোরণ ঘটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

বেনজির আহমেদ জানান, সেখানে ৫০টি আইইডি রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ