News Bangla 24 BD | তৃতীয় দফায় অপারেশন শুরু মুক্তামণির - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

তৃতীয় দফায় অপারেশন শুরু মুক্তামণির


রক্তনালীতে টিউমারে আক্রান্ত মুক্তামণির তৃতীয় দফা অপারেশন শুরু হয়েছে আজ মঙ্গলবার সকালে। সকাল সাড়ে নয়টার সময়ে মুক্তামনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট দ্বিতীয় দফায় মুক্তামণির অপারেশন শুরু করেও তা শেষ করতে পারেননি চিকিৎসকরা। অতিরিক্ত জ্বর বাড়ার কারণে মাঝপথেই বন্ধ করতে হয় অপারেশন।

মুক্তামণির বাবা মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেছেন, কিছুক্ষণ আগে মুক্তামণিকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। সেখানে চিকিৎসকেরাও প্রবেশ করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, কিছুক্ষণ আগে মুক্তামণির হাতের অপারেশন শুরু হয়েছে।

মুক্তামণি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি। রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয় ১২ আগস্ট। ওই সময় মুক্তামণির ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। আরও কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানান তাঁরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ