News Bangla 24 BD | রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে তুরস্কের ফার্স্ট লেডি - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে তুরস্কের ফার্স্ট লেডি


মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সংঘাতে বিপর্যস্ত রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। তার সঙ্গে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুফোগলু।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান।

আজ বৃহস্পতিবার তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের কাছে যাবেন এবং তাদের খোঁজখবর নেবেন। সেখানে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তাও দেবেন তুরস্কের ফার্স্ট লেডি।

বাংলাদেশ ত্যাগের পূর্বে আজ তুরস্কের ফার্স্ট লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের জন্য পাঠানো তুরস্কের এক হাজার টন ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে মিয়ানমার সরকার। টেলিফোনে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে নেইপিদো ওই অনুমতি দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ