News Bangla 24 BD | 'রোহিঙ্গাদের ভার বহনের ক্ষমতা বাংলাদেশের নেই' - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

‘রোহিঙ্গাদের ভার বহনের ক্ষমতা বাংলাদেশের নেই’


রোহিঙ্গাদের ভার বহনের অর্থনৈতিক ক্ষমতা বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।

এ সময় ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হচ্ছে। এই বোঝা বয়ে বেড়ানোর অর্থনৈতিক ক্ষমতা বাংলাদেশের নেই। এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপেরও আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের স্রোতে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র ঢুকে পড়ার ব্যাপারেও শঙ্কা প্রকাশ করেছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার অমানবিক নির্যাতন চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করবেন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই। সংবিধানেই সমাধান দেয়া আছে।

মানুষ এবার স্বস্তিতে ঈদ করতে পেরেছে বলেও দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ