News Bangla 24 BD | মাশরাফির বিবাহবার্ষিকী আজ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ১১তম বিবাহবার্ষিকী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ২০০৬ সালের এই নড়াইল চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন লড়াকু এই ক্রিকেটার। নড়াইল শহরের রূপগঞ্জে কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরের দিন ৮ সেপ্টেম্বর চিত্রা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা চিত্রা রিসোর্টে বৌভাত অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠান ঘিরে বাংলাদেশ ক্রিকেট দলের তৎকালীন সভাপতি, কোচ, খেলোয়াড়, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের মিলনমেলা হয়েছিল। বিয়ে ও বৌভাতে আমন্ত্রিত অতিথিদের ‘উপহার সামগ্রী’ না আনার অনুরোধ করা হয়েছিল। এ কারণে অন্য সব বিয়ের অনুষ্ঠানের মতো অতিথিদের হাতে সেইদিন তেমন উপহার সামগ্রী দেখা যায়নি।

এদিকে, ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি ও তার পরিবার কখনোই বিবাহবার্ষিকী এবং জন্মদিন ধূমধাম করে পালন করেন না। এক্ষেত্রে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁরা। মাশরাফি-সুমির দাম্পত্য জীবনে হুমায়রা এবং সাহেল নামে দুই সন্তান রয়েছে।

অপরদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধু ও ভক্তরা মাশরাফির বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। মঞ্জুর ডালটন নামে এক বন্ধু মাশরাফির বিয়ের দিনের ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন-‘happy 11 marriage anniversary bondhu’. জানিউল আলমের মন্তব্য-সুন্দর সময় ((Nice time)। আনন্দ দত্ত লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী।

শাহিন বাঁধনের মন্তব্য-শুভ বিবাহবার্ষিকী বস (Happy Anniversary…… boss…)। বিথী হক বলেন, কোটি মানুষের প্রিয় মুখ মাশরাফির বিবাহবার্ষিকীতে অভিনন্দন। সুখে থাক তাঁরা। এভাবে শত শত ভক্ত মাশরাফির বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ