News Bangla 24 BD | ৬ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩৮৭ হাজি - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

পবিত্র হজ পালন শেষে প্রথম দিনের ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৩৮৭ জন হাজি। বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে।

সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট বিজি-২০১২ বুধবার রাত ৮টা ২২ মিনিটে ৪১৯ জন হাজি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে আরও ৫টি ফ্লাইট আসে। প্রথমদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪ টি ফাইটে মোট ২ হাজার ৩৮৭ জন হাজি ফিরে আসেন। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে।

এ বছর সরকারি (ব্যবস্থাপনা সদস্যহ) ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন পবিত্র হজ পালন করেন। তবে হজ পালনের উদ্দেশে সৌদি গিয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের ৬৫ জন মক্কা, ৭ জন মদিনা ও ১৬ জন মিনায় মারা যান।

সর্বশেষ ৬ সেপ্টেম্বর ফেনীর বাসিন্দা খায়রুননেসা (৭০) পবিত্র মক্কা আল-মুকাররমায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর ছিল বিএন ০৭২৯৭৭৬।

এ বিভাগের অন্যান্য সংবাদ