‘রোহিঙ্গা ইস্যুতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা রয়েছে’
রোহিঙ্গা ইস্যুতে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, ঝিমিয়ে পড়া জঙ্গিরা যাতে চাঙ্গা হতে না পারে; এ জন্য গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও তৎপরতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে শনিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কিছু উগ্রমনা লোক অপৎপরতা চালাচ্ছে কিনা বা অস্থিতিশীলতা তৈরি করছে কিনা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এ ইস্যুতে কাজ করছে।
মনিরুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের প্রতি সরকার মানবিক আচরণ করছে। কিন্তু রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে তাদের জঙ্গিবাদে রিক্রুট না করতে পারে এবং ঝিমিয়ে পড়া জঙ্গিবাদকে সক্রিয় করতে না পারে; সে তৎপরতা অব্যাহত আছে।
শুক্রবার রাতে রাজধানীর নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতারের ঘটনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 