লিবিয়ায় বাংলাদেশি অপহরণের অভিযোগে আটক ৬
লিবিয়ায় শতাধিক বাংলাদেশি অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবি করার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ছয় জনের মধ্যে তিনজন বিকাশ এজেন্ট বলে জানিয়েছে পিবিআই।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ রোববার বেলা ১১টায় আগারগাঁওয়ে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পিবিআই বলছে, অপহৃত বাংলাদেশিদের কাছ থেকে কোটি কোটি টাকা মুক্তিপণ দাবি করে আটক ব্যক্তিরা।
তবে আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 