News Bangla 24 BD | রোহিঙ্গাদের জন্য সাড়ে ২৫ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

রোহিঙ্গাদের জন্য সাড়ে ২৫ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক


মিয়ানমারে সহিংসতা থেকে প্রাণভয়ে বাংলাদেশে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে ২৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টোর্নায়েস বলেন, ‘আমি রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি বেসামরিক মানুষের ওপর যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছি। আমি রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জরুরি ভিত্তিতে কয়েক হাজার মানুষকে মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। অবিলম্বে এসব মানুষের মানবিক সহায়তার প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘যখন আমাদের আন্তর্জাতিক মানবিক সাহায্যদাতা অংশীদাররা রাখাইনের সহায়-সম্বলহীন মানুষের সহায়তায় এগিয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তেই ডেনমার্ক তাদেরকে আর্থিক সহায়তায় প্রস্তুত রয়েছে। এদিকে আমরা বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের সহায়তায় ত্রাণ তৎপরতা জোরদার করছি। শরণার্থীদের সহায়তায় বাংলাদেশ কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

ডব্লিউএফপি ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মাধ্যমে ডেনিশ ত্রাণ সহায়তা শরণার্থীদের কাছে পৌঁছাবে। এই সংস্থাগুলোর সঙ্গে ডেনমার্কের অনেক নিবিড় সম্পর্ক রয়েছে এবং দুর্গত এলাকাগুলোতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরি ভূমিকা পালন করছে।

জুন মাসে সাইক্লোন মোরার আঘাতের পর ডেনমার্ক কক্সবাজারের কাছে রোহিঙ্গা অস্থায়ী বসতিগুলোতে ত্রাণ সহায়তা বাবদ আইওএম এর মাধ্যমে ৩৬ লাখ টাকা প্রদান করেছে।

তথ্যসূত্র : বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ