News Bangla 24 BD | রোহিঙ্গা ইস্যুতেও ভারত পাশে থাকবে: কাদের - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

রোহিঙ্গা ইস্যুতেও ভারত পাশে থাকবে: কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘৭১ সালের দুঃসময়ে ভারত আমাদের পাশে ছিল। রোহিঙ্গা ইস্যুতেও তারা আমাদের পাশে থাকবে বলে আমরা আশা করি।’

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে পাশে পাওয়ার আশা করছেন ওবায়দুল কাদের।

রবিবার সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে বিটিআরসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। তাই এ মুহূর্তে ভারতকে আমাদের পাশে থাকা খুবই প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘মানবিক বিপর্যয়ে এ পর্যন্ত তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এ মানব স্রোতের ভার কিভাবে বহন করা যায় তা নিয়ে সবাইকে চিন্তা ভাবনা করা উচিত এবং সরকারকে সহযোগিতা করা উচিত। রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে জাতিসংঘও সন্তোষ প্রকাশ করেছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ