১৬টি প্রকল্প উদ্বোধনে রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজশাহী সফর করবেন। এ সময় তিনি ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও অপর ৬টি বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ জানান, প্রধানমন্ত্রী প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১৬টি প্রকল্পের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বৃহত্তম। নগরীর নবীনগর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর প্রায় ২৮১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে পার্কটি নির্মিত হচ্ছে। এতে প্রায় ১৪ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চারটি উপজেলায় ৯৭ কোটি টাকা ব্যয়ে চারটি স্কুল ও কলেজ ভবন নির্মিত হবে। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর সুরক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার, রাজশাহী শিশু হাসপাতাল ও দুটি আবাসিক এলাকার উন্নয়ন।
হেলাল মাহমুদ জানান, শিক্ষা প্রকৌশল, স্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের আওতায় প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।
বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপ-গ্রেডেশন, নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ছয়তলা ভবন এবং বাগমারা উপজেলা পরিষদ ভবনের সম্প্রসারণ ও হলরুম নির্মাণ।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে রাজশাহী চিনিকল খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 