৫ অক্টোবর পর্যন্ত সময় পেল বিজিএমইএ
রাজধানীর হাতিরঝিল এলাকায় অবৈধভাবে স্থাপিত বিজিএমইএ ভবন থেকে কার্যালয় সরাতে এক বছর সময় চেয়ে সংগঠনটির পক্ষ থেকে করা আবদনের শুনানি আগামী ৫ অক্টোবর। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এ তারিখ ধার্য করা হয়েছে।
আজ সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি এ তারিখ ধার্য করেন। আদালতে বিজিএমইএর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলে আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।
সংস্থাটির আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম জানিয়েছেন, সেই সঙ্গে ভবন ভাঙতে বিজিএমইএ কর্তৃপক্ষকে বেঁধে দেওয়া ছয় মাসের মেয়াদ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ সময় পর্যন্ত বিজিএমইএ ভবনে সংঠনটির কার্যক্রম পরিচালনা করা যাবে বলেও জানিয়েছেন তিনি।
গত ১২ মার্চ আপিল বিভাগ বিজিএমইএ’কে ভবন ভাঙতে ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন, যা কাল শেষ হচ্ছে। এর ঠিক এক দিন আগে বিজিএমইএর আবেদনের ওপর আদালত আজ এ আদেশ দিলেন।
গত ২৩ আগস্ট কার্যালয় অন্যত্র সরাতে আরও এক বছর সময় চেয়ে আবেদনটি করে, যা আজ চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 