News Bangla 24 BD | রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রধানমন্ত্রী


রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পরিদর্শনে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ত্রাণ বিতরণ করবেন।

কক্সবাজার বিমানবন্দর থেকে সড়কপথে বেলা সাড়ে ১১টায় কুতুপালং ক্যাম্পে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। এর আগে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৯০৯ ফ্লাইটটি।

প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে বৃষ্টি উপেক্ষা করেও অপেক্ষায় রয়েছে ক্যাম্পের কয়েক লাখ রোহিঙ্গা।

সোমবার সকাল ৯টা থেকে কুতুপালং ক্যাম্পের ভেতর গড়া মঞ্চে সভার কার্যক্রম শুরু হয়। বক্তব্য রাখছেন জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে এই প্রথমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা কোনো প্রধানমন্ত্রীর সফর এটি। প্রধানমন্ত্রীর আগমনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ