News Bangla 24 BD | মেডিকেলে ভর্তিতে নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

মেডিকেলে ভর্তিতে নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত


২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে গত ২৭ আগস্ট দায়ের করা রিটের শুনানি শেষে আজ এ আদেশ এল।

উল্লেখ্য, ২১ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তির ৬ নম্বর কলামে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণদের পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে।

আজ অধিদফতরের এ সিদ্ধান্তের সমালোচনাও করেন আদালত। আদালত বলেন, হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত নেয়া উচিৎ হয়নি। সিদ্ধান্ত এক বছর আগে নেয়া উচিৎ ছিল। নীতিমালা করে কারো সুযোগ সৃষ্টি করে দেয়া হয়, আবার কাউকে কাউকে বাদ দেয়ার জন্য নীতিমালা করা হয়।

একই সঙ্গে রুলও জারি করেছেন আদালত। ৫ নম্বর কেটে নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ